করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউরোধে লকডাউন চলাকালে সামাজিক দূরত্ব না মানায় দায়ে শরীয়তপুরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৭ হাজার ৫’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ সোমবার (০৫ এপ্রিল) সকালে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মনদীপ ঘরাই, মোঃ সাইফুল ইসলাম ও মোঃ বাসিত সাত্তার এসব জরিমানা করেন।

শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই জানান, লকডাউনে সামাজিক দূরত্ব মানা হচ্ছে কি না এমন বিষয়ে শরীয়তপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় সামাজিক দূরত্ব না মানার দায়ে ৫টি মামলার মাধ্যমে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানরে ব্যক্তিকে ২ হাজার ১’শ টাকা জরিমানা করা হয়।

এক্সকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ বাসিত সাত্তার জানান, এসময় বিভিন্ন প্রতিষ্ঠান লকডাউনে সামাজিক দূরত্ব না মানার দায়ে ৪টি মামলায় প্রতিষ্ঠানরে ব্যক্তিকে ৩ হাজার ২’শ টাকা জরিমানা করা হয়।

তারা আরো জানান, প্রয়োজনে মাস্ক ছাড়া বাইরে বের হওয়া মানুষকে মাস্ক বিতরণ করে সতর্ক করা হয়। করোনা ভাইরাস রোধে লকডাউন চলাকালে এ অভিযান অব্যাহত থাকবে।