শরীয়তপুর পৌরসভায় পরিস্কার পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত পরিচ্ছন্ন কর্মীদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১২ এপ্রিল) শরীয়তপুর পৌরসভার সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন্ন কর্মীদের মাঝে এ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত থেকে পরিচ্ছন্ন কর্মীদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করেন পৌর মেয়র এ্যাড. পারভেজ রহমান (জন)।

সুরক্ষা সামগ্রী বিতরণের সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও পরিচ্ছন্ন কর্মীরা উপস্থিত ছিলেন।