‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজশ্বরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের অধীন গৃহহীন ও ভূমিহীন ব্যক্তিদের পুনর্বাসনের উদ্দেশ্যে নির্মানাধীন আবাসন ব্যবস্থা (২য় ধাপ) পরিদর্শণ ও ঘরের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১২ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান নির্মাণাধীন আবাসন ব্যবস্থা (২য় ধাপ) পরিদর্শণ ও ঘরের নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসমাউল হুসনা লিজা, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রুপা রায়, নড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোরশেদুল ইসলাম প্রমুখ সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের অধীন শরীয়তপুর জেলায় ২য় ধাপে ১২ শত গৃহহীন ও ভূমিহীন ব্যক্তিদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।



মন্তব্য করুন