শরীয়তপুরে মোঃ আঃ রহমান মিয়ার বড় ছেলে মোঃ কিরন মিয়া মেডিকেল কলেজে চান্স পাওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা প্রদান ও মেডিকেলে শিক্ষা জীবনে পাঠ্য পুস্তকের খরচের দায়িত্ব নিয়েছেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।

মঙ্গলবার (১৩ এপ্রিল) শরীয়তপুর পালং মডেল থানাধীন চৌরঙ্গী এলাকার মোঃ আঃ রহমান মিয়ার বড় ছেলে মোঃ কিরন মিয়া (২০) বগুরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চান্স পাওয়ায় তাঁকে নিজ বাড়িতে গিয়ে ফুলেল শুভেচ্ছা প্রদান ও মেডিকেলে শিক্ষা জীবনে পাঠ্য পুস্তকের খরচের দায়িত্বভার নেন পুলিশ সুপার।

এ সময় পুলিশ সুপার বলেন, মোঃ কিরন মিয়া যাতে করে মেডিকেলে পড়ালেখা সম্পন্ন করে বাংলাদেশের শ্রেষ্ঠ একজন ডাক্তার হয় এবং মানুষের সেবা করতে পারে। এজন্য তাঁর শিক্ষা জীবনে যাতে কোন প্রতিবন্ধকতার সৃষ্টি না হয় সেজন্যই মেডিকেলের পাঠ্যপুস্তক প্রদানসহ বিভিন্নভাবে তাঁকে সহযোগিতা করবেন বলে জানান পুলিশ সুপার।

এ সময় উপস্থিত ছিলেন পালং মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আখতার হোসেন ও মোঃ আঃ রহমান মিয়াসহ অন্যান্য ব্যক্তিবর্গ।