করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধকল্পে এবং সরকারের নির্দেশনা বাস্তবায়নে সম্মুখ সারিতে নিরলস কাজ করছে শরীয়তপুর জেলা প্রশাসন, হাসপাতালে নিয়োজিত ডাক্তার ও নার্স এবং শরীয়তপুর জেলা পুলিশ সহ সরকারী বিভিন্ন প্রতিষ্ঠান।

শনিবার (১৭ এপ্রিল) করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধকল্পে কাজ করে যাওয়া সম্মুখ সারিতে কর্মরত এসব সাহসী মানুষের নিরাপত্তার জন্য শরীয়তপুর জেলা প্রশাসন এর উদ্যোগে প্রস্তুতকৃত জেলা ব্র্যান্ডিং লোগো এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর লোগো সম্বলিত ধুয়ে পুনরায় ব্যবহার উপযোগী কাপড়ের মাস্ক প্রদান করা হয়।

শরীয়তপুর সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মুনীর আহমদ খান ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো: সাইফুর রহমান, পিপিএম মাস্কগুলো গ্রহণ করেন। জনসেবায় এই ধারা অব্যাহত থাকবে।