মহামারি করোনা মোকাবেলায় টিকা গ্রহণ করেছেন নানা পেশা-শ্রেণির মানুষ। তার-ই ধারাবাহিকতায় এবার করোনার টিকা নিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ইকবাল হোসেন অপু।
শনিবার (১৭ এপ্রিল) শরীয়তপুর সদর হাসপাতালে তিনি এ টিকা গ্রহণ করেন।
এ সময় তিনি বলেন, আমি নিজে উদ্যোগী হয়েই আজ করোনার দ্বিতীয় ডোজের টিকা নিলাম। আমি শুরু থেকেই টিকার ব্যাপারে পজিটিভ। যেদিন টিকা আসে বাংলাদেশে এসেছে তখন থেকেই আমি যোগাযোগ রাখছিলাম হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। ১৬ ফেব্রুয়ারি টিকার ১ম ডোজ দিয়েছিলাম। আজ শনিবার (১৭ এপ্রিল) শরীয়তপুর সদর হাসপাতালে এসে আমি করোনার টিকা নিলাম।’ সেই সঙ্গে এ সংসদ সদস্য দেশবাসীকে মহামারি করোনাকে মোকাবিলা করতে দ্রুত এই টিকা নেয়ার পরামর্শ দেন।



মন্তব্য করুন