দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, খাদ্যে ভেজাল রোধ ও ভোক্তা-অধিকার বিরোধী কার্যক্রম প্রতিরোধের লক্ষ্যে নিয়মিত তদারকির অংশ হিসেবে বৃহস্পতিবার (২২ এপ্রিল) শরীয়তপুর জেলার সদর উপজেলার বুড়িরহাট, সুবচনী ও মনোহর বাজারে মনিটরিং অভিযান পরিচালিত হয়।
অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, কাচাবাজার, ফলের দোকান ও ঔষধের দোকান পরিদর্শণ করা হয়। এ সময় মেয়াদঊত্তীর্ণ ঔষধ ও ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয়সহ ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ২ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সতর্কতামূলক প্রশাসনিক জরিমানা আরোপ করা হয়।
এছাড়া করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপস্থিত জনসাধারণ মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে সচেতনতামূলক মাইকিং করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর শরীয়তপুর জেলা শাখার সভাপতি মোঃ বিল্লাল হোসেন খান ও শরীয়তপুর জেলা পুলিশের একটি টিম।



মন্তব্য করুন