শরীয়তপুরে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার (২০ এপ্রিল) ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে জেলা কার্যালয়ে সংগঠনের জেলা সভাপতি মুহাম্মাদ আশিক মাদবর এর নেতৃত্বে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এ ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ মফিজুল ইসলাম, প্রকাশনা ও দফতর সম্পাদক মুহাম্মাদ আবু নাঈম এবং জেলা শুরা সদস্য মুহাম্মাদ তাজিম দেওয়ান।



মন্তব্য করুন