২০২০-২১ অর্থবছরে বরিশাল পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় শরীয়তপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক দলের মাঝে সেচযন্ত্র (এলএলপিপাম্প) বিতরণ করা হয়।
বুধবার (২৮ এপ্রিল) কৃষি অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলার শৌলপাড়া, পালং, রুদ্রকর, মাহমুদপুর ও চিতলিয়া ইউনিয়নের কৃষক দলের মাঝে ১০ টি এলএলপিপাম্প ও ১০ টি ফিতা পাইপ বিতরণ করা হয়।
এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক আমির হামজা।
সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তাহমিনা আক্তার-এর উপস্থাপনায় সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: আলমগীর হোসেন ও কৃষি প্রকৌশলী মো: মোক্তার হোসেন প্রমূখ কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষকদের চাষাবাদে সহজীকরণের লক্ষ্যে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে। তারই অংশ হিসাবে আজ ৫ টি ইউনিয়নের কৃষক দলের মাঝে ১০ টি এলএলপি পাম্প ও ১০ টি ফিতা পাইপ বিতরণ করা হয়েছে। যা দ্বারা কৃষক অধিক খরা মৌসুমে পানি সেচ দিতে পারবে এবং এতে কৃষির ফলন বৃদ্ধি পাবে। এছাড়া করোনা মহামারীর এ সময় সকলকে মাস্ক ব্যবহারের জন্যও অধিক গুরুত্বারোপের কথা বলেন উপস্থিত কর্মকর্তাগণ।



মন্তব্য করুন