শ্রমজীবী মানুষের মুখে তুলে দেই ক্ষুধার অন্ন- “তারুণ্যের শক্তিতে উজ্জীবিত, একটি শাণিত শরীয়তপুর উদ্যোগ” শ্লোগানে শরীয়তপুরে শ্রমজীবী মানুষের মাঝে ৫ম দিনের মতো খাবার বিতরণ করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে শরীয়তপুর জেলা প্রশাসন এর উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখের পুলিশ বক্সের সামনে শ্রমজীবী মানুষের মাঝে নিজেদের তৈরি করা এ খাবার বিতরণ করা হয়।

‘শৈশব’ ও ‘তারুণ্য’ নামে দুটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় খাবারগুলো বিতরণ করে শরীয়তপুর জেলা প্রশাসন।

এ সময় উপস্থিত থেকে খাবার বিতরণ করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার অভিজিৎ সূত্রধর।

এছাড়া ভেদরগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) শংকর চন্দ্র বৈদ্য এর উপস্থিতিতে শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

এটি একটি ‘শাণিত শরীয়তপুর’ উদ্যোগ। এই ধারা কোভিড কালীন সময়ে সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে।