শরীয়তপুর জেলা পুলিশের ২০২১ সালের মার্চ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) দুপুর ১২ টায় শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ে এ মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব ও জেলার সকল প্রকার অপরাধ নিবারন ও করোনা ভাইরাস প্রতিরোধসহ জেলা পুলিশের সকল অফিসার-ফোর্সের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এস এম মিজানুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) মোঃ আমিনুর রহমান, পালং মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আখতার হোসেন, গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী, সখিপুর থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান হাওলাদার, জাজিরা থানা অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম সরকার (পিপিএম), পুলিশ সুপারের কার্যালয়ের অপরাধ শাখা পুলিশ পরিদর্শক মোঃ আনোয়ারুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
শরীয়তপুর জেলা পুলিশের মার্চ-২০২১ খ্রিঃ মাসের মাসিক অপরাধ পরিসংখ্যানে সর্বমোট রুজুকৃত মামলা- ১৩১ টি, সর্বমোট গ্রেফতারকৃত আসামীর সংখ্যা- ৩১৩ জন, সর্বমোট যানবাহনের মামলা- ১৭৬ টি, সর্বমোট যানবাহনের জরিমানা আদায়- ৬ লক্ষ ২৮ হাজার ৫০০ টাকা এবং সর্বমোট- ১ হাজার ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৫০ গ্রাম গাজা উদ্ধার।



মন্তব্য করুন