শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় মাদকদ্রব্য ইয়াবা সেবনের দায়ে মোঃ রুবেল (২৩) নামে এক যুবককে ৩ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে ডামুড্যা মাতারমার ব্রিজ সংলগ্ন জয়নাল ছৈয়ালের ভাড়া বাড়িতে মাদক সেবনকালে তাকে স্থানীয় পুলিশ নিয়ে অভিযান চালিয়ে আটক করে ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড দেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মর্তজা আল মুঈদ।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, সকালে রুবেল নামে ওই যুবক ডামুড্যা মাতারমার ব্রিজ সংলগ্ন জয়নাল ছৈয়ালের ভাড়া বাড়িতে মাদক সেবনকালে স্থানীয় প্রশাসনকে খবর দিলে তারা পুলিশ নিয়ে ওই যুবককে আটক করে।

পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মর্তজা আল মুঈদ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী এ দন্ডাদেশ দেন।

মোঃ রুবেল ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের চরমালগাঁও গ্রামের জৈনুদ্দিন তালুকদারের ছেলে।