আন্তর্জাতিক শ্রমিক দিবসে শরীয়তপুরে বাস পরিবহন চালুর দাবী জানিয়েছেন শরীয়তপুর আন্ত:জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের শরীয়তপুর জেলার সভাপতি ফারুক আহম্মেদ চৌকিদার।
শনিবার (১লা মে) তিনি দাবী জানিয়ে বলেন, প্রতি বছর আমরা মহা ধুমধামে মহান মে দিবস পালন করে আসছি। কিন্তু দুঃখের বিষয় করোনা ভাইরাস মহামারীর করণে গত বছর আমরা মহান মে দিবস পালন করতে পারি নাই। এ বছরও করোনা মাহামারীর কারণে আমরা মহান মে দিবস পালন করতে পারছিনা। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের এবং কষ্টের।
তিনি বলেন, করোনার কারনে বাস পরিবহন বন্ধ থাকার কারণে আজকে আমাদের শ্রমিক ভাইয়েরা বেকার হয়ে পড়েছে। তারা পরিবার পরিজন নিয়ে খেয়ে না খেয়ে মানবেতর জীবন যাপন করছে। তাদের দেখার কেউ নেই। অথচ বাস ছাড়া সড়কে সকল প্রকার পরিবহন চলছে। সিএনজি-অটোরিকশায় গাদাগাদি করে যাত্রী পরিবহন করা হচ্ছে। এমনকি দোকানপাট, শপিং মল চালু করে দেয়া হয়েছে। তাতে করোনার কোন সমস্যা নাই। শুধু আমাদের বাস চলাচলেই যতো সমস্যা। আমাদের শ্রমিক ভাইদের কথা চিন্তা করে আমি রাষ্ট্রের কাছে জোর দাবী জানাই বাসগুলো যাতে সড়কে চলাচল করতে দেওয়া হয়। এতে শ্রমিকরা খেয়ে পড়ে বাচতে পারবে। এছাড়া আমাদের বাচার কোন উপায় নাই।



মন্তব্য করুন