বর্গাচাষী বিধবা রুমা বেগম (৫০)। এতিম নাতি জিসানকে নিয়ে অনেক কষ্টে অন্যের ৩২ শতাংশ জমিতে বর্গা ধান চাষ করেছেন তিনি। সেই ধান কাটার শ্রমিক পাচ্ছিলেন না রুমা বেগম। ঠিক তখনই রুমা বেগমের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শরীয়তপুর জেলা, সদর উপজেলা ও পৌরসভা ছাত্রলীগ।
বুধবার (৫ মে) ভোর ৬টা থেকে সদর উপজেলার পালং ইউনিয়নের কানারবাজার সংলগ্ন ভুচুড়া গ্রাম ছাত্রলীগ নেতাকর্মীরা রুমা বেগমের ধান কেটে দিতে কাচি হাতে মাঠে নেমে পড়েন। সারা দিন ধান কেটে সেই ধান মাথায় করে বাড়ি পৌছে দেন এবং মাড়াই করেও দেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে মহা খুশি রুমা বেগম।
রুমা বেগম বলেন, আমার স্বামী নেই। ভুচুড়া বাবার বাড়িতে সরকার আমাকে একটি থাকার ঘর করে দিয়েছেন। আমার একটি নাতি আছে সেও এতিম। তার মা বেচে নাই। ওই ছোট এতিম নাতিডারে নিয়ে আমি অনেক কষ্ট করে অন্যের ৩২ শতাংশ জমিতে ধান বুনেছি। আমার বাবা ভাই কেউ নাই। আমি ধান কাটতে কোন শ্রমিক পাচ্ছিলামনা। এটা জানতে পেরে ছাত্রলীগের বাবারা এসে আমার ধান কেটে বাড়ি পৌছে দিছে। তারা আমার ধান কেটে না দিলে আমি এই ধান নিয়ে বিপাকে পড়তাম। এজন্য আমি ছাত্রলীগের ছেলেদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
ধান কাটার অংশ নেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু, জেলা ছাত্রলীগের যুগ্ন-আহ্ববায়ক রাশেদ উজ্জামান বুলু, জেলা ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান শাওন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন খান, সাধারণ সম্পাদক রাশেদ শিকদার, পৌরসভা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম সোহান, সাধারণ সম্পাদক রাকিব হাসান, কলেজ সাধারণ ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাসেদ জমাদ্দার, আদনান শামিম সহ জেলা, উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু বলেন, কৃষক বাচঁলে, বাচঁবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। জননেত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছেন অসহায় কৃষকের কাছে দাড়াতে, তাদের ধান কেটে বাড়ি পৌছে দিতে। তারই অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ সারাদেশে কৃষকের পাশে দাড়িয়েছে। তাদের ধান কেটে বাড়ি পৌছে দিচ্ছে। তারই ধারাবাহিকতায় শরীয়তপুর জেলা ছাত্রলীগ জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষকের পাশে দাড়িয়েছেন। তারা যেখানেই অসহায় কৃষকের খবর পাচ্ছেন সেখানেই তাদের ধান কেটে দিচ্ছে। আজকে এক অসহায় বিধবার ধান কেটে বাড়ি পৌছে দিচ্ছে। জেলা ছাত্রলীগের সাথে আমিও ধান কাটায় অংশ নিয়েছি। আমরা অলরেডি অনেকগুলো কাঁচি তৈরী করে রেখেছি। আমরা যেখানেই খবর পাবো, শ্রমিক সংকটে কৃষকরা ধান কাটতে পারছেনা, আমরা সেখানেই সাহায্যের হাত বাড়িয়ে দেব।
জেলা ছাত্রলীগের যুগ্ন-আহ্ববায়ক রাশেদ উজ্জামান বুলু বলেন, দেশে যখনই কোন দূর্যোগ মহামারী দেখা দেয় তখনই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্শেদে বাংলাদেশ ছাত্রলীগ দূর্যোগ মোকাবেলায় ঝাপিয়ে পড়েন। করোনা মহামারীর সময় ছাত্রলীগ অসহায় মানুষের পাশে দাড়িয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অসহায় কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দেওয়ার নির্দেশ দিয়েছেন। শরীয়তপুর জেলা ছাত্রলীগ প্রধানমন্ত্রীর নির্দেশে আজ কৃষকের পাশে দাড়িয়েছেন। আমরা যেখানেই অসহায় কৃষকের খবর পাচ্ছি, কাচি হাতে সেখানেই ছুটে যাচ্ছি। আজকে এক অসহায় বিধবা মায়ের ধান কেটে বাড়ি পৌছে দিচ্ছি। যতদিন পর্যন্ত ধান কাটা থাকবে ততদিন পর্যন্ত আমরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আমাদের নেতা ইকবাল হোসেন অপু এমপির নির্দেশনায় কৃষকের সাহায্যে তাদের পাশে থাকবো।



মন্তব্য করুন