শরীয়তপুর সদর উপজেলা হেল্থ এণ্ড ফ্যামিলি প্লানিং অফিসার (ইউএইচএফপিও) হিসাবে যোগদান করেছেন ডা. আল বিধান মোহাম্মদ সানাউল্লাহ (২৭তম বি সি এস, ৪০ তম ব্যাচ চ.মে.ক)। বুধবার (৫ মে) শরীয়তপুর সিভিল সার্জন অফিসে তিনি যোগদান করেন।

এ সময় শরীয়তপুর ইউএইচএফপিও ফোরামের পক্ষ থেকে ডা. আল বিধান মোহাম্মদ সানাউল্লাহ কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর সিভিল সার্জন ডা. আবদুল্লাহ আল মুরাদ, শরীয়তপুর বিএমএ এর সাধারণ সম্পাদক ডা. শেখ মোহাম্মদ মোস্তফা ও নড়িয়ার ইউএইচএফপিও ডা. শফিকুল ইসলাম (রাজীব)।