শরীয়তপুরের পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামানকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) শরীয়তপুর জেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বুধবার (৫ এপ্রিল) দুপুর ১২ টায় পুলিশ সুপারের কার্যালয়ে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এ ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান বিএমএসএফ’র নবগঠিত জেলা কমিটিকে স্বাগত জানান এবং সাংবাদিকদের পেশাগত কাজে সহযোগিতা করার আশ্বাস দেন।
এ সময় বিএমএসএফ জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি ফারুক আহমেদ মোল্যা, সাধারণ সম্পাদক মো. বেলাল হোসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক আনিছুর রহমান, কমিটির সদস্য শাহিন আলম ও টুটুল মোল্যা সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন