পালং ইউনিয়নের ১৩০ দুস্থ ও অসহায় পরিবারকে ঈদসামগ্রী উপহার হিসেবে বিতরণ করেছেন বাংলাদেশ ওলামা লীগের সেক্রেটারি মাওলানা আবুল হাসান শেখ শরীয়তপুরী। এছাড়া তিনি কিছু মসজিদের ইমাম ও খতিবদের হাদিয়াস্বরুপ ঈদসামগ্রী উপহার হিসেবে বিতরণ করেছেন।

শনিবার (৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে মাওলানা আবুল হাসান শেখ তার নিজ বাড়ি পালং ইউনিয়নের ধামসী গ্রাম থেকে এ উপহারসামগ্রী বিতরণ করেন।

ঈদসামগ্রীর মধ্যে রয়েছে-পোলার চাউল, সেমাই, চিনি, সাবান, খেজুর ও ৬ আইটেমের মসলা ইত্যাদি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ওলামা লীগের সহ-দপ্তর সম্পাদক মো: আব্দুস সবুর মিয়া, জেলা ওলামা লীগের সাংগঠনিক সম্পাদক আ: কাদের ঢালী, বিশিষ্ট সমাজসেবক মন্টু খান ও শরীয়তপুর জেলা কারাগার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা এমদাদুল হকসহ অনেকে।