শরীয়তপুর পুলিশ লাইন্সে নির্মাণাধীন পুলিশ হাসপাতালের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শণ করেছেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান। শনিবার (৮ মে) বেলা সাড়ে ১১ টায় এ পরিদর্শণে যান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর আহমদ, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মনিরুল ইসলাম, পালং মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আখতার হোসেন, পুলিশ লাইন্স রিজার্ভ অফিসের আরওআই মোঃ আসলাম উদ্দিন, জেলা বিশেষ শাখা ডিআইও-১ আজহারুল ইসলাম, যানবাহন শাখা পুলিশ পরিদর্শক মোঃ জামাল হোসেন মীর, জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ সাইফুল আলম, পুলিশ লাইন আরআই (ভারপ্রাপ্ত) মোঃ বখতিয়ার আহমেদ সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।