শরীয়তপুর সদর উপজেলার তৃতীয় লিঙ্গ, বেদে সম্প্রদায়, হরিজন, প্রতিবন্ধী ও কর্মহীন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

রবিবার (৯ মে) শরীয়তপুর বীরশ্রেষ্ঠ ল্যান্সনায়েক মুন্সি আবদুর রউফ স্টেডিয়ামে উপস্থিত থেকে সবার হাতে এই অর্থ সহায়তা তুলে দেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।

জেলা প্রশাসনের নির্দেশনায় সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মনদ্বীপ ঘরাই এই অনুষ্ঠানের আয়োজন করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শামীম হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনারবৃন্দ, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াছমিন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।