শরীয়তপুরে ২৪ ঘন্টায় ৭ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ০২ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলার ০১ জন ও জাজিরা উপজেলার ০১ জন সহ নতুন করে ০২ জনের করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে বর্তমানে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ২২১৫ জন।

এছাড়া জাজিরা উপজেলার ০১ জন ও নড়িয়া উপজেলার ০২ জন সহ মোট ০৩ জনকে নতুন করে সুস্থ ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। নতুন করে কাউকে মৃত ঘোষণা করা হয় নি।

সোমবার (১০ মে) জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ হতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়, গত ২৪ ঘন্টায় নতুন করে ৪১ জনের নমুনা সহ এ পর্যন্ত জেলায় মোট ১১ হাজার ৫২ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়েছে। যার মধ্যে নতুন ০৭ জন সহ মোট ১০ হাজার ৯১৮ জনের নমুনা পরীক্ষার ফলাফল হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

এছাড়া উপজেলাভিত্তিক আক্রান্তের সংখ্যা- সদর উপজেলায় ৯০০ জন, জাজিরায় ২৪৮ জন, নড়িয়ায় ২৮১ জন, ভেদরগঞ্জে ২৮৮ জন, ডামুড্যায় ২২৭ জন ও গোসাইরহাটে ২৭১ জন। মোট করোনা পজিটিভ হয়েছিল ২২১৫ জন।

১০ মে পর্যন্ত উপজেলাভিত্তিক সুস্থ রোগির সংখ্যা- সদর উপজেলায় ৮৯১ জন, জাজিরায় ২৪৪ জন, নড়িয়ায় ২৬৫ জন, ভেদরগঞ্জে ২৮১ জন, ডামুড্যায় ২২৩ জন ও গোসাইরহাটে ২৬১ জন। মোট সুস্থ ২১৬৫ জন। বর্তমানে জেলায় সক্রিয় করোনা পজিটিভ রোগির সংখ্যা ২১ জন।

এ পর্যন্ত উপজেলাভিত্তিক করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা- সদর উপজেলায় ০৫ জন, জাজিরা উপজেলায় ০৩ জন, নড়িয়া উপজেলায় ১৪ জন, ভেদরগঞ্জে ০৫ জন, ডামুড্যায় ০১ জন ও গোসাইরহাট উপজেলায় ০১ জন। মোট মৃতের সংখ্যা ২৯ জন।