বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহম্মেদ আবু জাফরের নির্দেশ ক্রমে, শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে,
শরীয়তপুর জেলার সভাপতি মো:ফারুক আহমেদ মোল্লার নেতৃত্বে করোনা ভাইরাস হতে সুরক্ষা ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
রমজানুল মোবারক ও করোনার এই ভয়াবহ সংকটকালে আসাহয় গরীব দুঃখী মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এসেছে সাংবাদিকদের প্রানের সংগঠন “বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম”শরীয়তপুর জেলা শাখা।
শরীয়তপুর জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে অসাহয় মানুষের মানুষের মাঝে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম শরীয়তপুর জেলা শাখার করোনা ভাইরাস সুরক্ষা সামগ্রী ও গরিব অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী, বিতরণ করা হয়।
ফারুক আহম্মেদ মোল্লা বলেন, আমরা মফস্বল সাংবাদিক, মফস্বলের মানুষের সুখ দুঃখের কথা জন সমুখে তুলে ধরা আমাদের দায়িত্ব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ইতিপূর্বে গরিব অসহায় মানুষের পাশে ছিলাম ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।
উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পদক মো: বেলাল হোসেন, যুগ্ম সম্পদক আনিছুর রহমান, সহ-সভাপতি এস এম আবুল কালাম আজাদ, টিটুল মোল্লা, শাহিন আলম সহ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম শরীয়তপুর জেলা শাখার অন্যন্য নেতৃবৃন্দ।



মন্তব্য করুন