পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে শরীয়তপুরে ব্যাংকের সার্বিক নিরাপত্তা সংক্রান্তে ব্যাংক কর্মকর্তাদের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ মে) দুপুর ৩ টায় শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান এর নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সাইফুর রহমান (পিপিএম) জেলার বিভিন্ন ব্যাংকের সার্বিক নিরাপত্তা সংক্রান্তে ব্যাংক কর্মকর্তাদের সাথে এ মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ শরীয়তপুর শাখা ও জেলা ব্যাংক এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মাহামুদ হাসান, সোশ্যাল ইসলামী ব্যাংক শরীয়তপুর শাখা ও জেলা ব্যাংক এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মোহাম্মদ শাহাজাদা পারভেজ, সোনালী ব্যাংক শরীয়তপুর শাখা ম্যানেজার মোঃ কামরুল হাসান, জেলা বিশেষ শাখা ডিআইও-১ আজহারুল ইসলাম সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ ও বিভিন্ন ব্যাংক কর্মকর্তাগণ।