বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) শরীয়তপুর জেলা শাখার নবগঠিত কমিটির পক্ষ থেকে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। মঙ্গলবার (১১মে) রাতে শরীয়তপুর জেলা শহরের চৌরঙ্গীস্থ এমপির রাজনৈতিক কার্যালয়ে ফুলের তোড়া হাতে তুলে দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়।

এসয় বিএমএসএফ জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি ফারুক আহমেদ মোল্যা, সাধারণ সম্পাদক মো. বেলাল হোসাইন, আনিছুর রহমান, আলমগীর হোসেন আলম, টিটুল মোল্যা সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. জাহাঙ্গীর হোসেন, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন খান সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা এসয়ম উপস্থিত ছিলেন।

সম্প্রতি জেলা শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে বিএমএসএফ’র জেলা শাখার এক বর্ধিত সভায় ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করেন বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব মোঃ শহীদুল ইসলাম পাইলট।