প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনাকালীন দূর্যোগে শরীয়তপুরে রোজাদার পথযাত্রীদের মধ্যে ৫’শ খাবার পেকেট বিতরণ করলেন ইকবাল হোসেন অপু এমপি।

মঙ্গলবার ১০ মে বিকেল সাড়ে ৫টার দিকে কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন এমপি’র নিজস্ব উদ্যোগে শরীয়তপুর জেলা শহরে এ খাবার পেকেট বিতরণ করা হয়।

এ বিতরণকালে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন, শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র-১ মো: বাচ্চু বেপারী, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমির হোসেন খান, পৌরসভা ১নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেনসহ আওয়ামীলীগ ও সহযোগি অঙ্গ সংগঠণের নেতাকর্মী প্রমূখ।