শরীয়তপুরে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া শিল্পী ও ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিবর্গের (ইমাম, মুয়াজ্জীন ও সেবায়েত) মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার (আর্থিক অনুদান) বিতরণ করা হয়েছে। ঈদের পূর্বে এই উপহার পেয়ে কর্মহীন শিল্পী ও ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিবর্গ আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বুধবার (১২ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুদান শিল্পী ও ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিবর্গের হাতে তুলে দেন শরীয়তপুর জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। মোট ১০৮ জনকে ১ হাজার টাকা করে ১ লক্ষ ৬ হাজার টাকার এ অনুদান তুলে দেন তিনি।
এ সময় জেলা প্রশাসক বলেন, আমরা প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে উপহার হিসেবে বিভিন্নভাবে গত এক মাসে প্রায় ১ লক্ষ ৫০ হাজার অসহায় মানুষকে সহায়তা প্রদান করেছি।
এ সময় আরো উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম. এম জাহাঙ্গীর মৃধা, ত্রিমুখী সাবিনা একাডেমির পরিচালক সাবিনা ইয়াসমিন, অঙ্কুর থিয়েটার এর সভাপতি তারকনাথ কংস বণিক, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন খান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন