মাদারীপুরে অগ্নিকান্ডে ৫ দোকান ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মাদারীপুর শহরের ঐতিহ্যবাহী পুরান বাজার তোশক পট্টি এলাকায় এ ঘটনা ঘটে|

স্থানীয় সূত্রে জানা গেছে, পুরান বাজার তোশক পট্টি এলাকায় সুমন মাইক সার্ভিস নামক একটি দোকানের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। কিছুক্ষণের মধ্যই আগুন পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। তখন উপস্থিত লোকজন ও ব্যবসায়ীরা ৯৯৯ এ কল দেন। খবর পেয়ে মাদারীপুর ও শরিয়তপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোফাজ্জেল হোসেন জানান, আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম জানান, রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কি পরিমাণ ক্ষতি হয়েছে তা জানার চেষ্টা চলছে।