মাদক ব্যবসায়ী অপূর্ব চক্রবর্ত্তী অর্ককে দেশীয় পোনে ৪ লিটার দেশীয় মদ গ্রেফতার করে মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোবাইল ও ২টি সীমাকর্ড উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৮, মাদারীপুর গোয়েন্দা নজরদারীর মাধ্যমে মাদারীপুরের রাজৈর থানাধীন আমগ্রাম গ্রামস্থ মাদক ব্যবসায়ী সম্পর্কে তথ্য পায় এবং তাহাকে গ্রেফতারে আইনগত ব্যবস্থা গ্রহন করতে তৎপরতা শুরু করে।

র‌্যাব সূত্রে প্রকাশ, র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দিন আহমেদ এর নেতৃত্বে ১ ফেব্রুয়ারি রাত ১০টার সময় মাদারীপুর জেলার রাজৈর থানাধীন আমগ্রাম গ্রামস্থ নির্মল বাড়ৈর পূত্র পুনরদান বাড়ৈর চায়ের দোকানের পশ্চিম পাশে শানের পাড় হইতে আমগ্রাম বাজার গামী রাস্তায় ব্রীজের উপর অভিযান পরিচালনা করে কাজীর মোড় পুরান বাজারের রাখাল চক্রবর্ত্তীর পূত্র অপূর্ব চক্রবর্ত্তী অর্ক(২০) দেশীয়মদসহ হাতে নাতে আটক করে।

এসময় আটককৃত আসামীর নিকট হতে ৩.৭৫০ লিটার দেশীয় মদ, মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল, ০২টি সীমাকর্ড উদ্ধার করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার রাজৈর থানাসহ বিভিন্ন এলাকায় মদসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছ। ধৃত আসামীকে উদ্ধারকৃত মদ ও অন্যান্য আলামতসহ মাদারীপুর জেলার রাজৈর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার রাজৈর থানায় একটি মাদক মামলা দায়ের করা রয়েছে। র‌্যাব-৮ এর এধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার রাজৈর থানাসহ বিভিন্ন এলাকায় মদসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।

এলিট ফোর্স র‌্যাব তার সৃষ্টির সূচনালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাদ, চোরাচালান ও মাদক এর বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে আসছে। র‌্যাবের তথা আইন-শৃংখলা বাহিনীর নিয়মিত মাদক বিরোধী অভিযান দেশব্যাপী সমাদৃত।