শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু এমপি বলেছেন, এই দেশের মুসলমানদের জন্য ও ইসলামের জন্য কেউ যদি কিছু করে থাকে তা আওয়ামী লীগ করছে। বঙ্গবন্ধু করছে। বঙ্গবন্ধুর কন্যা করছে। আওয়ামীলীগের মধ্যে যতোগুলো লোক নামাজ পরে অন্য কোনো দলের লোকেরা এতো নামাজ পরেনা।

সোমবার (২৬ ফেব্রুয়ারী) শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়ন এর ডোমসার বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু ধর্মকে ব্যবহার করে নাই। ধর্ম ব্যাবসা করে নাই। বঙ্গবন্ধুর হত্যার পরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে তারা ধর্মকে ব্যবহার করেছে। ধর্মের সুবিধা নিয়েছে তবে ইসলামের জন্য তারা কিছু করে নাই। একটা জিনিস দেখান? যেটা জিয়াউর রহমান ও এরশাদ করেছে।

ইকবাল হোসেন অপু এমপি বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যা করেছে তা আর কেউ করতে পারেনি। বিশ্বের ইতিহাসে এমন কোনো শাসক নেই যিনি একসাথে ৫৬০ টি মডেল মসজিদ নির্মাণ করেছে। ইসলামিক ফাউণ্ডেশন এর আওতাধীন সকল মসজিদের ইমাম সাহেব ও মুয়াজ্জিন সাহেব কে বেতন দেওয়া হচ্ছে। তিনি কওমি মাদ্রাসা কে সৃকৃতি দিয়েছেন। যাতে করে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো সকল চাকরি পরীক্ষায় এপ্লাই করতে পারেন।

জাকির হোসেন ফকিরের সভাপতিত্বে উক্ত মাহফিলে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামিলীগ এর যুগ্ম সম্পাদক নুরুল আমিন কোতোয়াল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর, শরীয়তপুর পৌরসভা মেয়র এডভোকেট পারভেজ রহমান (জন), ডোমসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার মজিবুর রহমান খান ও আমেরিকা প্রবাসী আমিনুর রহমান রুবেল খান।

জহিরুল ইসলাম তপন খানের সার্বিক তত্ত্বাবধানে মাহফিলের প্রধান বক্তা হিসেবে আব্দুল খালেক শরীয়তপুরীর উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি। উক্ত মাহফিলে উপস্থিত বক্তা ছিলেন মাওলানা আলী আকবর মিফতাহ, প্রভাষক আর,আই, আলিম মাদ্রাসা। মাওলানা মাসউদুর রহমান। মাওলানা ফরিদ উদ্দিন আল আজাদ চাঁদপূরী।