শীত নিবারণের জন্য রাতের বেলায় বিভিন্ন রাস্তায় শুয়ে থাকা দিনমজুর, ভ্যানচালক ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ পারভেজ।

বুধবার (৮ জানুয়ারি) শরীয়তপুরের নড়িয়ায় শীতার্ত ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াতে রাত ১১টা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তিনি শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।

শীতের রাতে তাদের কষ্টের কথা ভেবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ পারভেজ রাতে কম্বল নিয়ে হাজির হন তাদের কাছে। তারা উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় দুই শতাধিক দিনমজুর এবং ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।

রিকশা চালক আব্দুল সাত্তার দৈনিক রুদ্রবার্তাকে বলেন, আমি গরিব মানুষ। রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করি। শীতে গরম কাপড় না থাকায় খুব কষ্ট হচ্ছিল। আজকে রাতের বেলায় স্যার এসে নতুন কম্বল উপহার দিছে আমি খুব খুশি।

নড়িয়া এলাকার বাসিন্দা ইউনুস হাওলাদার দৈনিক রুদ্রবার্তাকে বলেন, এসিল্যান্ড স্যার রাতের বেলায় রাস্তায় এসে আমাদের সার্বিক খোঁজ-খবর নিয়েছেন। পরে নতুন কম্বল উপহার দিয়েছেন। আমরা কম্বল পেয়ে সবাই খুশি।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: পারভেজ দৈনিক রুদ্রবার্তাকে জানান, বাংলাদেশ সরকারের দেওয়া এ উপহার কম্বল শীতার্ত মানুষের মাঝে পৌঁছে দেওয়া হচ্ছে। সমাজের বিত্তবানদের উচিত তার প্রতিবেশী মানুষটির খোঁজ রাখা, গরম কাপড় দিয়ে শীতার্তদের পাশে দাঁড়ানো।