শরীয়তপুরের জাজিরায় ইউছুব-চেহারা নুরানী ও হাফেজিয়া মাদরাসাটি জাজিরা পৌরসভা ৫ নং ওয়ার্ড কবিরাজ কান্দি অধ্যাপক আব্দুল হক কবিরাজের বাড়ীর সামনে সুন্দর ও মনোরম পরিবেশে শুভ উদ্বোধন করা হয়েছে।

১১ জানুয়ারী শনিবার সকাল ৯ টায় সাংবাদিক মোঃ শফিকুল ইসলামের সঞ্চালনা ও পরিচালনায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল হক কবিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা শামসুল উলুম কামিল মাদরাসা অধ্যক্ষ মাওলানা আব্দুর রব হাসেমী।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজি শরীতুল্লাহ একাডেমির প্রতিষ্ঠাতা মুহতামিম হাফেজ ফজলুল হক খান, জাজিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাষ্টার রফিকুল ইসলাম, জাজিরা বাজার আশ্রাফিয়া হাফেজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ সিদ্দিকুর রহমান, জাজিরা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহবুবুর রহমান ওসমানী, সমাজ সেবক আলহাজ মোঃ মাছুম বিল্লাহ, উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মৌলভী আব্দুস শুকুর মিয়া, বিলাসপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সামসুল হক বেপারী, আলী আকবর শিকদার, দাারুল হিকমা ক্যাডেট মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা রেজাউল করিম ফরিদ, পৌরসভার সাবেক কমিশনার মোঃ শিরাজুল ইসলাম কবিরাজ, সেকেন্দার হাকিদার, সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ শাহাবউদ্দিন শিকদার, এছারাও বিভিন্ন মাদরাসার শিক্ষক, ইমাম ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মদারাসা উদ্ভোদন শেষে কোমলমতি ছাত্র-ছাত্রীদের হাতে বিনামূল্যে বই তুলে দিয়ে সবক দান ও দোয়া মোনাজাত করেন, প্রধান অতিথি জাজিরা শামসুল উলুম কামিল মাদরাসা অধ্যক্ষ মাওলানা আব্দুর রব হাসেমী।