আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর -২ (নড়িয়া-সখিপুর) আসনের বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী, আ’লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম শারদীয় দুর্গাপুজা উপলক্ষে নড়িয়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত স্থানীয় নেতাকর্মীদের নিয়ে তিনি উপজেলার বিভিন্ন পুজা মন্ডপে যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে সনাতন ধর্মালম্বীদের দুর্গা পুজার শুভেচ্ছা জানান এবং তাদের সার্বিক বিষয়ে খোজ খবর নেন।

এ সময় নড়িয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্জ্ব আব্দুল ওহাব বেপারী, বর্তমান ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জাকির বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা মোস্তফা, নড়িয়া পৌর মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী, আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক জহির সিকদার, সৈয়দ হেমায়েত হোসেন,

ভূমখাড়া ইউপি চেয়ারম্যান ডি.এম. শাজাহান, ফতেজঙ্গপুর ইউপি চেয়ারম্যান খন্দকার শাজাহান, জেলা পরিষদের সদস্য আলী আহম্মেদ কাজী, আলম বয়াতি, মো: আলমগীর হোসেন সহ স্থানীয় আ.লীগ ও সকল সহযোগী সংগঠনের নেত্রী বৃন্দ।

এর পূর্বে নড়িয়া পৌরসভা জামে মসজিদে শেখ রাসেলের ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষেমিলাদ ও দোয়া মাহফিলে একেএম এনামুল হক শামীম
উপস্থিত ছিলেন।