আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডাঃ খালেদ শওকত আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃেত্বর কারনেই দেশে সব ধর্মের মানুষ শান্তিতে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারছে। কোন অশুভ শক্তি যাতে তাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত।
সনাতন ধর্মাবলম্বীদের সার্বজনীন দুর্গাৎসব উপলক্ষে বুধবার বিকালে নড়িয়া উপজেলার নড়িয়া পৌরসভার ঘোষপাড়া সার্বজনীন পুজা মন্দির, নড়িয়া মুর্খাজী বাড়ি কেন্দ্রীয় মন্দির, পশ্চিম লোনসিং সার্বজনীন দুর্গা মন্দির, ফতেজঙ্গপুর কানারগাও শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির, যোগপাট্টা সার্বজনীন দুর্গা মন্দির, ভোজেশ্বর শিব মন্দির, মশুরা সার্বজনীন দুর্গা মন্দির, পাচক সার্বজনীন দুর্গা মন্দির, ভোজেশ্বর ঘোষ পাড়া দুর্গা মন্দির, জপসা সার্বজনীন দুর্গা মন্দির, বিঝারী বাছার বাড়ি দুর্গা মন্দির, বিঝারী ঘোষপাড়া দুর্গা মন্দির, চাকধ পাটিকর বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, চাকধ ভোটের ঘর দুর্গা মন্দির পরিদর্শন করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাষ্টার হাসানুজ্জামান খোকন, যুগ্ন-সাধারন সম্পাদক বাবু সুধীর সেন, প্রচার সম্পাদক শ্রী মিহির চক্রবর্তী, দপ্তর সম্পাদক মাষ্টার শাহ আলম, শেখ মোঃ বিল্লাল হোসেন, শাহীন খানসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও স্থানীয় নেতৃবৃন্দ।