রাজশাহী নগরীর কাঁদিরগঞ্জ এলাকায় ডক্টর ইংলিশ নামে একটি কোচিং সেন্টারে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার (১৬ আগস্ট ২০২৫) সকাল থেকে ৪০ ইস্ট বেঙ্গলের একটি দল প্রতিষ্ঠানটি ঘিরে রেখেছে। এই কোচিং সেন্টারটি পরিচালনা করেন সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুনতাসিরুল অনিন্দ্য।

সেনাবাহিনীর অভিযানে দুটি বিদেশি এয়ার গান, একটি রিভলবার, ছয়টি দেশীয় অস্ত্র, চারটি ওয়াকিটকি, একটি জিপিএস, ১০টি সিমকার্ড, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, তিনটি কম্পিউটার, ছয়টি মনিটর, এবং ৩৫টি মদের বোতল উদ্ধার করা হয়েছে। তবে, সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, সেনাবাহিনীর অভিযান সম্পর্কে তিনি আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না। তবে, পুলিশের কাছে হস্তান্তর হলে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।