ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধন অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বাংলাদেশে ধর্ম, জাতি ও গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। তিনি বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি ও বাঙালি—সবাই এ দেশের সমান নাগরিক এবং সবার সমান অধিকার রয়েছে।
তিনি আরও বলেন, “আমাদের অঙ্গীকার হবে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে একসঙ্গে বসবাস করা। দেশের স্বশস্ত্র বাহিনী সবসময় জনগণের পাশে থাকবে।”
অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে সেনাপ্রধান বলেন, “আপনারা নিশ্চিন্তে ধর্মীয় উৎসব উদযাপন করবেন, আমরা আনন্দ ভাগাভাগি করব।” তিনি আশাপ্রকাশ করেন, ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ সারা দেশে সম্প্রীতির ভিত্তি হিসেবে ছড়িয়ে পড়বে।



মন্তব্য করুন