যশোরের শার্শা উপজেলায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যেখানে প্রতিবেশী ভাবিকে ধর্ষণ করতে যাওয়া ৪৫ বছরের মফিজুল ইসলাম তারই আত্মরক্ষায় প্রতিরোধকারী ভাবির ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন। ঘটনার সময়ই দেবরের বিশেষ অঙ্গ কেটে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ আগস্ট রাত ১টার দিকে শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের এক নির্জন জায়গায় মফিজুল ইসলাম ভাবিকে ধর্ষণের চেষ্টা করেন। তখন প্রতিরোধ করতে গিয়ে সফুরা খাতুন তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে মফিজুলের পুরুষাঙ্গে আঘাত করেন। গুরুতর আহত মফিজুল পরে পালিয়ে গিয়ে চন্দনপুরের এক গ্রামীণ চিকিৎসকের কাছে চিকিৎসা নেন এবং সেখানে আট সেলাই দেওয়া হয়।

এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মফিজুল ও ভাবির মধ্যে অনৈতিক সম্পর্ক চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয় সালিশ বৈঠকও হয়েছে। কিন্তু এসবের পরও ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় গ্রামবাসী বিস্মিত ও ক্ষুব্ধ।

ঘটনার ছয় দিন পর, সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে শার্শা থানা পুলিশ ভিকটিমের লিখিত অভিযোগের ভিত্তিতে মফিজুলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, গ্রেফতারির পর মফিজুলের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।