ঢাকা, ১৯ আগস্ট ২০২৫: রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় দীর্ঘদিন ধরেই ছিনতাই, চাপাতি ও ধারালো অস্ত্র ব্যবহার করে সাধারণ মানুষকে ভীতিপ্রদর্শন করা কুখ্যাত ছিনতাই চক্রের প্রধান বিল্লাল ওরফে ভাগনে বিল্লাল (২৯) কে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
সিটিটিসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে বিশেষ অভিযান চালিয়ে বিল্লালকে সাভারের শামলাপুর এলাকা থেকে ধরা হয়। তার বিরুদ্ধে মোহাম্মদপুর ও আদাবর থানায় সাতটি গ্রেফতারি পরোয়ানা এবং ছয়টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত বিল্লালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



মন্তব্য করুন