ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের আগামী নির্বাচনে আন্তর্জাতিক মানের অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট চায়। এজন্য ইইউ নির্বাচন কমিশনকে ৪ মিলিয়ন ইউরো অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বাংলাদেশের জন্য এ আশ্বাস দেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকে আরও পাঁচজন ইইউ প্রতিনিধি উপস্থিত ছিলেন।

মাইকেল মিলার জানান, সেপ্টেম্বর মাসে বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে এবং নির্বাচনের পর্যবেক্ষণ করবে। ইইউ নির্বাচন কমিশন ও সুশীল সমাজকে নির্বাচন সংক্রান্ত শিক্ষা, প্রশিক্ষণ ও ক্ষমতাবর্ধনে সহায়তা করবে। এছাড়াও ডিজিটাল দুর্ভাবনা, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন মোকাবেলায় ইইউ সহযোগিতা করবে।