থাইল্যান্ডে সাত দিনের চিকিৎসা শেষে দেশে ফেরার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর পর গুলশানে বৈঠক করেন মির্জা ফখরুল। রাত ১১টার পর অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. এ জেড এম জাহিদের সহায়তায় ভর্তি করা হয় এবং অধ্যাপক ড. এন এ এম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে রাখা হয়।
রাত ২টা ২০ মিনিটে ড. জাহিদ জানান, “আলহামদুলিল্লাহ, বর্তমানে তিনি স্থিতিশীল আছেন।”



মন্তব্য করুন