কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছয় তরুণ-তরুণীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে আচমিতা ইউনিয়নের কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের পাশে অবস্থিত হোটেল রিলাক্সে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা। এ সময় হোটেলের রাঁধুনি শফিকুল ইসলাম (২৫)কে তিন মাস এবং হোসেন (১৯) ও পাপন সূত্রধর (১৯)কে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
অপরদিকে আটক তিন তরুণীকে মুচলেকা দিয়ে তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাইদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আটকরা সবাই স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী। অভিযানের সময় হোটেলের অন্য কর্মচারীরা পালিয়ে যায় এবং পরবর্তীতে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।



মন্তব্য করুন