ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ পোস্তগোলা থেকে কাউটাইল এলাকায় আজ ২০ আগস্ট বুধবার সকাল ১০ টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ঢাকা জেলা প্রশাসন সহ স্থানীয় প্রশাসনের যৌথ সহযোগিতায় বুড়িগঙ্গা নদীর পাড় দখলমুক্ত অভিযান পরিচালিত করা হয়েছে। অভিযানে নদী সীমানায় অবৈধভাবে গড়ে ওঠা তিনটি স্থাপনা-সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বাংলোবাড়ি-উচ্ছেদ করা হয়েছে।

ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান গণমাধ্যম কর্মীদের জানান, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ এবং বালু নদীর সীমানা পিলার ধরে নদী সংরক্ষণে ধারাবাহিক অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। তিনি বলেন, যতই শক্তিশালী বা প্রভাবশালি ব্যক্তি এবং তাদের প্রতিষ্ঠান অবৈধ দখল মুক্ত না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযানের পূর্ণতা পাবেনা।

অভিযানে বিভিন্ন আইন-শৃঙ্খলা সংস্থা সহায়তা করেছে পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিস, র‍্যাব, আনসার, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ কর্মীরা উপস্থিত ছিলেন । ২০ আগষ্ট উচ্ছেদ অভিযানে অংশ নেন ঢাকা জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ যৌথভাবে উচ্ছেদ কর্মসূচির উদ্দেশ্য ছিল মহামান্য হাইকোর্টের রিটের আদেশ বলে কেরানীগঞ্জ উপজিলা প্রশাসন সেই আদেশ বাস্তবায়ন করে বুড়িগঙ্গা নদীর সম্পদ ও সার্থ রক্ষায় দখলমুক্ত করা হয়েছে। আজ সকাল ১০ টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ পোস্তগোলা সেতু থেকে কাটুরাইল খেয়াঘাট অবৈধ দখল রাখা বিভিন্ন স্থাপনা ও নদীর পাড় দখলে বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠান তৈরি করে ভাড়া দিয়ে আসছিলো অবৈধ স্থাপনা উচ্ছেদ করাহয়। অভিযানে অন্যান্য স্থাপনার মধ্যে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর একটি বাংলোবাড়ি ছিল, আগামী কাল বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত আরও একাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।