গাজীপুর জেলা শহরের প্রধান সমস্যা—জয়দেবপুর রেলগেট ও আশপাশের এলাকায় যানজটের সমস্যা সমাধানের লক্ষ্যে শিববাড়ি মোড় থেকে জোরপুকুর হয়ে হাড়িনাল পর্যন্ত ফ্লাইওভার নির্মাণসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি পেশ করেছে জামায়াতে ইসলামী।

গাজীপুর সদর মেট্রো থানা জামায়াতের উদ্যোগে বুধবার গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনের রাজবাড়ী সড়কে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সদর মেট্রো থানা জামায়াতের সিনিয়র নায়েবে আমির সাদেকুজ্জামান খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও মহানগর জামায়াত নেতা, গাজীপুর-৪ আসনের জামায়াত এমপি প্রার্থী মোঃ সালাহউদ্দিন আইউবি।

কর্মসূচির সময় জামায়াত নেতা আশরাফ আলী কাজল, রবিউল হক, জালাল উদ্দিন, আব্দুর রব গাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা রেল ক্রসিংয়ের দুই পাশের রাস্তা ও ফুটপাতের অস্থায়ী বাজার স্থানান্তর, দুর্ঘটনা রোধে ট্রাফিক সিগন্যাল স্থাপন এবং রাস্তা প্রশস্তকরণসহ ৫ দফা দাবি উত্থাপন করেন।

Facebook Comments Box