সিলেটের নতুন জেলা প্রশাসক সারওয়ার আলম তার দায়িত্ব নেওয়ার প্রথম দিনে সাদাপাথর পর্যটন কেন্দ্র পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে ঘটনাস্থলে গিয়ে তিনি প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে মিলে এলসি করা পাথরের আড়ালে অবৈধ সাদা পাথর তোলার কর্মকাণ্ড দেখেন।
স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত থাকাকালীন ডিসি সারওয়ার স্পষ্টভাবে জানান, “যে কেউ পাথর সরানোর চেষ্টা করবে, তার ট্রাকসহ ব্যবস্থা নেওয়া হবে। দেশের যেকোনো প্রান্তে থাকুক না কেন।”
সকালেও সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, পরিবেশ, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য ও আইনশৃঙ্খলার দিকে তিনি বিশেষভাবে মনোযোগ দেবেন। সিলেটের প্রকৃতিক সৌন্দর্য রক্ষা করে টেকসই উন্নয়ন নিশ্চিত করা তার প্রধান লক্ষ্য।



মন্তব্য করুন