ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চার ঘণ্টার সফল অস্ত্রোপচারের মাধ্যমে জন্মগতভাবে জোড়া লাগানো যমজ শিশু জুহি ও রুহিকে পৃথক করা হয়েছে। শিশু সার্জারি বিভাগের অধ্যাপক কানিজ হাসিনার নেতৃত্বে পরিচালিত এই জটিল চিকিৎসা প্রক্রিয়ায় অংশ নেন প্লাস্টিক সার্জারি, পেডিয়াট্রিক সার্জারি, নিওনেটোলজি, রেডিওলজি, অর্থোপেডিক, নিউরো সার্জারি ও অ্যানেস্থেসিওলোজি বিভাগের চিকিৎসকরা।
জানুয়ারিতে নীলফামারীর জলঢাকা থেকে ঢামেকে ভর্তি হওয়া রুহি ও জুহির অস্ত্রোপচার হয় ২৪ জুন। বয়স কম হওয়ায় তাদের পর্যবেক্ষণে রেখে মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা দেওয়া হয়। সফল অস্ত্রোপচারের পর বর্তমানে তারা বাবা-মায়ের কোলে সুস্থভাবে ফিরেছে।
অস্ত্রোপচারের সময় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান খান, সহকারী পরিচালক আশরাফুল আলমসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা।



মন্তব্য করুন