বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে সাতদিনব্যাপী যৌথ অভিযানে দেশজুড়ে ৫৬ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। ১৪ থেকে ২১ আগস্ট পর্যন্ত পরিচালিত এই অভিযানে রাজধানীসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী, অস্ত্রধারী, ডাকাত, কিশোর গ্যাং সদস্য, মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের আটক করা হয়।
আইএসপিআর জানায়, অভিযানে ১৬টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৬টি হ্যান্ড গ্রেনেড, ১০৩ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র, মাদক, চোরাই মালামাল, মোবাইল ফোন, মোটরসাইকেল ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। গ্রেফতারদের থানায় হস্তান্তর করে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
আইএসপিআর আরও জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে এবং শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও সক্রিয় ভূমিকা রাখছে। সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে তথ্য দিতে সাধারণ জনগণকে সেনা ক্যাম্পে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।



মন্তব্য করুন