ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে একদিনে চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ, যার মধ্যে রয়েছেন দুই নারী, এক শিশু ও এক পুরুষ।
শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় নদীর দুটি পৃথক স্থানে মরদেহগুলো পাওয়া যায়।
সদরঘাট নৌ–পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহাগ রানা জানান, মীরেরবাগ কোল্ড স্টোরেজের কাছে প্রথমে ৩০ বছর বয়সী এক নারীর মরদেহ পাওয়া যায়, যার গলায় কালো বোরকা পেঁচানো ছিল। এক ঘণ্টা পর একই স্থানে তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়, যার গলায় ওড়না পেঁচানো ছিল।
এছাড়া কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের মাদারীপুর জামে মসজিদের কাছে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়—একজন ৪০ বছর বয়সী পুরুষ ও একজন ৩০ বছর বয়সী নারী। তাদের শরীরে হালকা আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন বরিশুর নৌ–পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোক্তার হোসেন।
মরদেহগুলো সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো কারও পরিচয় শনাক্ত হয়নি। পুলিশ বলছে, তদন্ত চলছে।



মন্তব্য করুন