বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, নির্বাচন বানচালের উদ্দেশ্যে ভারতের রাজধানী দিল্লিতে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২৫০০ কোটি টাকা দিয়েছেন ব্যবসায়ী এস আলম। বুধবার (২৭ আগস্ট) দুপুরে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ তুলে ধরেন।

ফখরুল বলেন, শুধু ব্যক্তি পর্যায়ে নয়—কিছু রাজনৈতিক গোষ্ঠীও নানা দাবির আড়ালে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তাঁর ভাষায়, সরকারের ভেতরে একটি সচেতন মহল গণতন্ত্রপন্থী শক্তিকে ক্ষমতার বাইরে রাখতে সক্রিয়ভাবে কাজ করছে। এসব ষড়যন্ত্র প্রতিহত করতে একটি গ্রহণযোগ্য নির্বাচনই এখন সবচেয়ে জরুরি।

তিনি আরও বলেন, জুলাই সনদ সংস্কারে অযথা জটিলতা না বাড়িয়ে দ্রুত কাজ শেষ করা উচিত। পাশাপাশি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব।