শরীয়তপুরের নড়িয়ায় রবিবার সকাল ১০ টায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে উপজেলা সমবায় অধিদপ্তর উদ্যোগে র্যালি ও আলোচনা সভা করা হয়েছে।
উপজেলা সমবায় অধিদপ্তর চত্বরে সমবায় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে জাতীয় সমবায় দিবসের সূচনা করা হয়।
এরপরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি বর্ণাঢ্য রেলি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সভা কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় উপজেলা সমবায় কর্মকর্তার আব্দুর রহমান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাছিন খান, সমবায় উদ্যোক্তা কে এম এ আউয়াল, টিটু মল্লিক, মোঃ নজরুল ইসলাম ইমন, সহকারি পরিদর্শক এস এম শাহাদাত হোসেন প্রমুখ।



মন্তব্য করুন