রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত পৌনে ১২টার দিকে বিমানবন্দরের গোলচত্বরে এ ঘটনা ঘটে; এতে কোনো হতাহত হয়নি।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার জানান, কে বা কারা উড়ালসেতু থেকে ককটেল দুটি বিস্ফোরণ ঘটিয়েছে। এছাড়া রাজধানীর আরও চার স্থানে ছয়টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। হতাহত না হলেও পরপর বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে।




মন্তব্য করুন