শরীয়তপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি বেলা ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে প্রস্তুতকৃত বিভিন্ন কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবেদা আফসারীর সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) কামরুল হাসান, জেলা বিজ্ঞ জিপি আলমগীর হোসেন মুন্সী, পালং মডেল থানার ওসি(তদন্ত) মো: আশরাফুল ইসলাম, শরীয়তপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা ইয়াসমিন, শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র মো: বাচ্চু বেপারী, সচিব এনামুল কবিরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী প্রমূখ।
এ প্রস্তুতি সভায় আগামী ২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে র্যালী/প্রভাত ফেরী, পুষ্পস্তবক অর্পণ, শহীদ মিনার ব্যবস্থাপনা, বই মেলা ও খেলাধুলার আয়োজন নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।



মন্তব্য করুন