সোমবার (১৭ ই ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টায় সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড শরীয়তপুর শাখার এটিএম বুথ উদ্বোধন করা হয়। এটিএম বুথ উদ্বোধন করেন শরীয়তপুর পৌরসভার সুযোগ্য মেয়র মোঃ রফিকুল ইসলাম কোতায়াল। এ সময় তিনি বলেন, শরীয়তপুর সোস্যাল ইসলামী ব্যাংকের বুথ থেকেও অন্যান্য ব্যাংকের বুথের মতো ২৪ ঘন্টা টাকা উত্তোলন করা যাবে। তিনি আরো বলেন, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে আজ আমরা হাতের দ্বার প্রান্তে এসব সেবা পাচ্ছি।
এ সময় সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড শরীয়তপুর শাখার ব্যবস্থাপক মুহাম্মদ শাহজাদা পারভেজ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক ও ইসলামী ব্যাংক এর ব্যবস্থাপক এবং ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আঃ রাজ্জাক মোল্লা সহ উক্ত শাখার কর্মকর্তা-কর্মচারী ব্যবসায়ী ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।



মন্তব্য করুন